চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে ‘ধর্ষক শনাক্তের ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড’ আইন চালুর দাবিটি ভুয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ০৭, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি সংবাদ ছড়িয়ে পড়েছে যে, নেপালে ধর্ষক শনাক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার আইন চালু করা হয়েছে। পোস্টগুলোতে আরও বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী ‘ভালেন্দ্র শাহ’ এই আইন চালু করেছেন।

ছবি: সংগৃহীত

তবে যাচাই করে দেখা গেছে, দাবিটি সম্পূর্ণ ভুয়া। নেপাল সরকার এমন কোনো আইন চালু করেনি। এমনকি দেশটির বর্তমান সংবিধান অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়ার কোনো আইনি সুযোগও নেই।

সংশ্লিষ্ট কি ওয়ার্ড অনুসন্ধানে নেপালের কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সরকারি সূত্রে ‘২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড’ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

Banglabid

বৃহস্পতিবার ৭ মে যাচাইয়ে দেখা যায়, গত ২৯ মার্চ নেপালের আইনমন্ত্রী সবিতা গৌতম তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিচারব্যবস্থা সংস্কার নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন।

নেপালের আইনমন্ত্রী সবিতা গৌতম

ভিডিওতে তিনি ধর্ষণ, যৌন সহিংসতা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের বিচার আরও দ্রুত ও কঠোর করতে একটি বিশেষ ‘স্টাডি টাস্কফোর্স’ গঠনের পরিকল্পনার কথা বলেন। তবে সেখানে কোথাও ‘২৪ ঘণ্টার মধ্যে ফাঁসি’ বা নতুন করে ‘মৃত্যুদণ্ড আইন’ চালুর কথা উল্লেখ করা হয়নি।

ভিডিওটি দেখতে:

Reneta

https://www.instagram.com/reel/DWeTjhYCckt/

এছাড়া নেপালের সংবিধানের ১৬ নম্বর অনুচ্ছেদে (রাইট তো লাইভ উইথ ডিগনিটি) স্পষ্টভাবে বলা হয়েছে: কোনো ব্যক্তির জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করা যাবে না। ফলে সাংবিধানিকভাবেই নেপালে মৃত্যুদণ্ড নিষিদ্ধ।

নেপালের সংবিধানের ইংরেজি সংস্করণ এখানে:

https://ag.gov.np/files/Constitution-of-Nepal_2072_Eng_www.moljpa.gov_.npDate-72_11_16.pdf

তাই ‘নেপালে ধর্ষক শনাক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে’ এই দাবির কোনো সত্যতা নেই। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষক শনাক্তনেপাল আইননেপাল প্রধানমন্ত্রীনেপালের আইনমন্ত্রীভালেন্দ্র শাহভুয়ামৃত্যুদণ্ডসবিতা গৌতম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথে, খসড়া স্মারকে ১৪ দফা

পরবর্তী

‘বিজেপির জয়ের পর মুসলিমরা ভারত ছাড়ছেন’ এমন দাবির ভিডিওটি ভুয়া

পরবর্তী

'বিজেপির জয়ের পর মুসলিমরা ভারত ছাড়ছেন' এমন দাবির ভিডিওটি ভুয়া

রটারডাম থেকে এবার সিডনিতে বাংলাদেশি ‘মাস্টার’!

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT