চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ সমন্বয়কসহ ডিবিতে আটক সবার নিঃশর্ত মুক্তিসহ ১১ দফা দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তারা নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২৪ ঘন্টার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কসহ ডিবিতে আটক অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন বিক্ষুদ্ধ নাগরিক সমাজ। তাদের ছাড়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। এছাড়া জোর করে ও ভয় দেখিয়ে আন্দোলন থামানোর চেষ্টা বন্ধ করা, কারফিউ তুলে নেওয়াসহ ১১ দফা দাবি করেছেন তারা।

মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক এক সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষদের জোট বিক্ষুদ্ধ নাগরিক সমাজ।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ দেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমি নিজে বিব্রতবোধ করছি। স্বাধীনতার পর ৭১’র মতো সহিংসতা আর অত্যাচার নির্যাতনের শিকার হতে হবে এটা ভাবনায় ছিল না। আগামী ২৪ ঘন্টার মধ্যে ৪ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি না দিলে ডিবি সদর দপ্তরের সামনে মানববন্ধনসহ কঠোর আন্দোলনে যাব আমরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, সরকার মানুষের আস্থা হারিয়ে ফেলেছে, মনে করছেন নাগরিক সমাজ।

কোটা আন্দোলনের সময় সহিংস পরিস্থিতিতে সরকারি স্থাপনায় আক্রমনেরও নিন্দা জানান তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা আন্দোলননাগরিক সমাজশিক্ষার্থীদের ওপর হামলাসংবাদ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT