নাগরিক সনদ দিবে ডিএসসিসি’র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের অফিসের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম কাউন্সিলর অফিস থেকে আঞ্চলিক অফিসে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদ আঞ্চলিক অফিস থেকে নেওয়া যাবে।
মঙ্গলবার (১ অক্টোবর) করপোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে।
বলা হয়েছে, নাগরিক সনদ, ওশারিশান সনদ, পারিবারিক সনদসহ (সাবেক) ওয়ার্ড কাউন্সিলরদের কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারা যে সকল সনদ পেতেন এখন থেকে তা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) মাধ্যমে দেয়া হবে।
আরও বলা হয়েছে, নাগরিক সনদ, ওয়ারিশান সনদসহ অন্যান্য সনদ পেতে দক্ষিণ সিটির কোন ওয়ার্ডের বাসিন্দাকে যথাযথ তথ্য ও প্রমাণ সংযুক্ত করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট ওয়ার্ডের ‘ওয়ার্ড সচিব’ কিংবা সংশ্লিষ্ট আনিক মনোনীত ‘দায়িত্বপ্রাপ্ত’ কোন কর্মকর্তা সে সকল কাগজপত্র যাচাই-বাছাই/ তদন্ত করবেন এবং আবেদনের স্বপক্ষে সঠিকতা পাওয়া গেলে সনদ দেয়া হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



