বাংলাদেশ

ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সচেতনতার পাশাপাশি জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন, বিএনপির  মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর পল্টনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নগরের উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয়ে একের পর এক প্রকল্প গ্রহণ করা হলেও সেসব প্রকল্প থেকে সাধারণ নাগরিকরা কতটা উপকৃত হচ্ছেন সে বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। এ জন্য দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তর, নদীগুলোকে দূষণমুক্ত করা এবং জনভোগান্তি কমাতে সঠিক পরিকল্পনা গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে সরকারের আন্তরিকতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়:বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…