বিনোদন

প্রথম মনোনয়নেই হাতে উঠলো অস্কার

অস্কার ২০২৩

অস্কার পুরস্কার গ্রহণ করছেন একজন অভিনেতা, ডিনার গাউন পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা অস্কার পুরস্কার গ্রহণ করছেন, তিনি একটি কালো টাক্সিডো পরেছেন এবং পেছনে সোনালী ব্যাকড্রপ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চোখধাঁধানো অস্কারের ৯৫তম আসরে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার অর্জন করলেন জেমস ফ্রেন্ড। জার্মানি ছবি ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ এর জন্য এই পুরস্কার পেলেন তিনি।

দারিউস কন্ডজি (বার্দো, ফলস ক্রনিকল অব অ্যা হ্যান্ডফুল অব ট্রুথস),  ম্যান্ডি ওয়াকার (এলভিস),  রজার ডিকিন্স(এম্পায়ার অব লাইট) ও ফ্লোরিয়ান হফমেইস্টার (টার )- এর মতো চিত্রগ্রাহকদের মাড়িয়ে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার ছিনিয়ে নেয়াকে জীবনের বড় অর্জন বললেন জেমস।

মঞ্চে ডাক পাওয়ার পর উচ্ছ্বসিত জেমস অস্কার হাতে নিজের বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। আর বলেন, সিনেমার মতো সার্কাসে তাকে যেতে দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা। ক্যারিয়ারের এই সফলতার পেছনে তাদের অবদানই সবচেয়ে বেশি। কারণ তারা বিশ্বাস রেখেছিলেন।

চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা )। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।

বিষয়:অস্কার অস্কার ২০২৩ জার্মান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…