বিনোদন

৭ মার্চ ‘রেডিও’র প্রিমিয়ার চ্যানেল আইতে, তারপর সিনেমা হলে

পদ্মানদীর পাড়ে বিভিন্ন বয়সের মানুষজনের সমাগম, শুটিং চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মানদীর পাড়ে একটি শুটিং সেটে বিভিন্ন বয়সের মানুষজন উপস্থিত, প্রকৃতি ও নদীর দৃশ্যের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র রেডিও-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইয়ে।

মঙ্গলবার বিকেল ৩টায় গ্রামীণফোনের নিবেদনে অনন্য মামুন পরিচালিত এ চলচ্চিত্রটি দেখানো হবে।

সোমবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে রেডিও-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত থেকে পরিচালক অনন্য মামুন জানান, চ্যানেল আই এর পর্দায় প্রচারের পর সিনেমা হলে মুক্তি দেওয়া হবে।

প্রিমিয়ারে উপস্থিত ছিলেন রেডিও চলচ্চিত্রের প্রযোজক মোজাম্মেল হোসেন চৌধুরী, এঢ ছবির অন্যতম অভিনেতা চিত্রনায়ক রিয়াজ, নাদের চৌধুরী, এলিনা শাম্মীসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা, মনোরঞ্জন ঘোষাল, ফিল্ম আর্কাইভের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ফিল্ম ক্লাবের সভাপতি কামাল কিবরিয়া লিপু প্রমুখ।

চিত্রনায়ক রিয়াজ বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কারণে জাতি হিসেবে আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকাল ঋণী থাকবো। সেই ঘটনা তুলে এনে চলচ্চিত্র বানানো সত্যিই প্রশংসার দাবি রাখে। আমার কাছে যখন কাজটির প্রস্তাব আসে কোনোরকম শর্ত ছাড়াই আমি রাজি হই।

অনন্য মামুন বলেন, ৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত রেডিও চলচ্চিত্রটি দলিল হিসেবে থাকার মতো। ইচ্ছে আছে পৃথিবীর বড়বড় উৎসবে চলচ্চিত্রটি পাঠাবো।

রেডিও চলচ্চিত্রে আরও অভিনয় করেন জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, প্রাণ রায়, সাইফুল বাবু, ইলমা প্রমুখ।

বিষয়:অনন্য মামুন অভিনয় মম রিয়াজ রেডিও সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…