বিনোদন

দুর্যোগে ‘অমানুষ’ টিম এর মানবিক উদ্যোগ

‘অমানুষ’ সিনেমার প্রথম সপ্তাহের বিক্রিত টিকিটের টাকা পাবেন বন্যাদুর্গতরা

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও দর্শকদের ছবি, ক্যামেরা ও মোবাইল দিয়ে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ছবিতে বেশ কিছু দর্শক ও অংশগ্রহণকারী ক্যামেরা দিয়ে ছবি তুলছেন, দ্বিতীয় ছবিতে সিনেমার পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভয়াবহ বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জবাসী। বাঁচার জন্য লড়ছে বানভাসি এলাকার মানুষ। এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানান মানবিক উদ্যোগ গ্রহণ করছেন। তেমনই একটি উদ্যোগ নিলো শুক্রবার মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘অমানুষ’ টিম!

বানভাসি মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন তারা। এ সিনেমার নায়ক নিরব চ্যানেল আই অনলাইনকে জানান, ‘প্রথম সপ্তাহে অমানুষ থেকে যতো টাকার টিকেট বিক্রি হবে সমস্ত টাকা যাবে বন্যার্তদের কাছে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করছি। যারা পাশে থাকতে চায় এখনই সময় এগিয়ে আসার।’

নিরব আরও বলেন, সিলেট অঞ্চলের মানুষ সিনেমাপ্রেমী। আগের ছবিগুলোর মাধ্যমে দেখেছি তারা যে কোনো ছবি মুক্তি পেলে হলে এসে দেখেন। কিন্তু বন্যার মতো খারাপ সময়ে তারা অসহায়। তাদের পাশে দাঁড়াতে আমরা ‘অমানুষ’ টিম এর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নিয়েছি।

নিরব মনে করেন, দেশের সামর্থ্যবানদের উচিত সিলেট অঞ্চলের মানুষদের দুঃসময়ে এগিয়ে আসা। ছোট ছোট সহায়তার মাধ্যমে এমন দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।

অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ মুক্তি পেয়েছে ৪১টি সিনেমা হলে। নিরব ছাড়াও এতে অভিনয় করেন মিথিলা, রাশেদ মামুন অপু, নওশাবা, মিশা সওদাগর প্রমুখ।

বিষয়:অনন্য মামুন অমানুষ নওশাবা নিরব বন্যাকবলিত বন্যার্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…