বিনোদন

বিজয় দিবসে চ্যানেল আইয়ের পর্দায় ‘গেরিলা’

অভিনেত্রী গেরিলা সিনেমার দৃশ্যে বন্দুক হাতে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে চ্যানেল আইয়ের পর্দায় ‘গেরিলা’ সিনেমার একটি দৃশ্য, যেখানে একজন নারী চরিত্র বন্দুক হাতে তাকিয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহান বিজয়ের মাস ডিসেম্বর। এ উপলক্ষে মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান প্রচার করে আসছে চ্যানেল আই। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দিনভর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই।

এদিন দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পারবেন আলোচিত সিনেমা ‘গেরিলা’।

সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ এবং একজন বীর মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা নিয়ে বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ নির্মাণ করেন ‘গেরিলা’।

আলোচিত এ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জয়া আহসান, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, শম্পা রেজা, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম পাভেল, মিনারা জামান, মাসুম আজিজ, এস. এম. মহসিন, কচি খন্দকার, জয়শ্রী বন্দোপাধ্যায়, কামাল বায়েজিদ, গোলাম মাওলা শ্যামল, ওমর আইয়াজ অনি, চন্দন চৌধুরী, আসাদুজ্জামান, এরফান মৃদা শিবলু, মোস্তফা মনোয়ার আল-আমিন, ফেরদৌস, পীযূষ বন্দোপাধ্যায়, মিলু হক, লে. কর্ণেল, (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক প্রমুখ।

সাম্প্রতিককালে মুক্তিযুদ্ধভিত্তিক নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে মধ্যে ‘গেরিলা’কে সবচেয়ে সুনির্মিত চলচ্চিত্র বলে মনে করেন বোদ্ধারা।

দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে গেরিলা সুনাম অর্জন করে। মুক্তির পর ২০১১ সালে ১০টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়াও ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’, ১৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নেয় ‘নেটপ্যাক পুরস্কার’।

বিষয়:আহমেদ রুবেল এটিএম শামসুজ্জামান এস এম মহসিন কচি খন্দকার কামাল বায়েজিদ গেরিলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…