বিনোদন

মারা গেছেন ‘সিআইডি’র ‘ফ্রেডরিক্স’

বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা, সিআইডি'র ফ্রেডরিক্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিআইডি’র ফ্রেডরিক্সের মৃত্যু সংবাদে একজন পুলিশ কর্মকর্তার ছবি, বাংলাদেশে সংবাদ প্রচার।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘সিআইডি’র ‘ফ্রেডরিক্স’ খ্যাত অভিনেতা দীনেশ ফাদনিস মারা গেছেন। সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে।

দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেতা। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় খবর ছড়ায়, হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেটরে দীনেশ। তবে পরে অভিনেতার ‘সিআইডি’র সহশিল্পী দয়ানন্দ জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হননি দীনেশ, তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে।

দীনেশ ফাদনিসের মৃত্যুর খবর নিশ্চিত করে দয়ানন্দ বলেন, ‘তিনি আর নেই। রাত ১২.০৮ নাগার মৃত্যু হয়েছে তার। আমি তার বাড়িতে আছি। আজ তার শেষকৃত্য হবে দৌলত নগর শ্মশানে। সিআইডির প্রায় সবাই উপস্থিত আছেন।’

১৯৯৭ সালে প্রচার শুরু হয় ‘সিআইডি’র। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ‘ইন্সপেক্টর ফ্রেডরিক্স’ বা ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করেন দীনেশ ফাদনিস।

বিষয়:সিআইডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…