বিনোদন

হার্ট অ্যাটাক করে জীবনের সঙ্গে লড়ছেন ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডি’

সিআইডি'র ইন্সপেক্টর ফ্রেডি হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিআইডি’র ইন্সপেক্টর ফ্রেডি হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, পেছনে অফিস পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দীনেশ ফাডনিশ। তিনি ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ নামে ভক্তদের কাছে জনপ্রিয়।

ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা দীনেশ ফাডনিশকে। জানা গেছে, দীনেশ ফাডনিস এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। জীবনের সঙ্গে লড়াই করছেন তিনি।

শুক্রবার রাতে তার শারীরিক পরিস্থিতি আরও গুরুতর ছিল। সেই তুলনায় অভিনেতার শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

শুক্রবার রাতে ‘সিআইডি’র কলাকুশলীদের দীনেশের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানানো হয়েছিল। দীনেশের স্বাস্থ্যের খোঁজখবর নিতে অনেকেই হাসপাতালে গিয়েছিলেন। সকলেই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন৷

১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’-তে ফ্রেডির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন দীনেশ। তবে ‘সিআইডি’-ছাড়াও দীনেশকে আমির খানের ‘সরফারোশ’ এবং ‘সুপার ৩০’-এ হৃতিকের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।

বিষয়:সিআইডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…