পরিবেশ

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার সর্বত্র শৈত্য প্রবাহের সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে।

সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত ৩দিন থেকে এ জেলায় ক্রমাগত তাপমাত্রা কমছে।

চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষক জাহিদুল হক জানান, আগামী কয়েকদিন শৈত্য প্রবাহ অব্যহত থাকবে। শৈত্য প্রবাহের কারণে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।

বিষয়:শীত সর্বনিম্ন তাপমাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…