চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওপেনহেইমার’ ছবিতে বোমা বিস্ফোরণের দৃশ্য নিয়ে রহস্য!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৩
বিনোদন
A A

‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে তৈরি হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা আসন্ন হলিউড সিনেমা ‘ওপেনহেইমার’। হলিউডের খ্যাতিমান পরিচালক ক্রিস্টোফার নোলান পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ২১ জুলাই।

যদিও এটি কোন বায়োপিক নয় বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। তবে ‘ওপেনহেইমার’ পারমাণবিক বোমার বিপ্লবী সৃষ্টি এবং এর উৎক্ষেপণের পরের গল্প বলবে দর্শকদের।

জানা গেছে, আসন্ন এই ছবিতে দেখা যাবে ‘ট্রিনিটি টেস্ট’-এর পারমাণবিক বিস্ফোরণের দৃশ্যও। এদিকে নোলানের দাবি, আইম্যাক্স ক্যামেরায় শুট করা এই ছবিতে কোন ধরনের সিজিআই ব্যবহার করেননি তিনি।

তাহলে কি বোমা বিস্ফোরণের দৃশ্যে সত্যিকারের বোমা ব্যবহার করেছেন পরিচালক? এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নোলান জানান, পর্দায় অভিনেতাদের প্রতিক্রিয়া ও প্রেক্ষাগৃহে দর্শকের অভিজ্ঞতার কথা মাথায় রেখে ছবির শুটিং করেছেন তিনি। সব দৃশ্যই যাতে বাস্তবের সঙ্গে খাপ খায়, সে কথা ভেবে সিজিআই ও ব্যবহার করেননি ছবিতে।

বোমার প্রসঙ্গে প্রশ্ন করা হলে নোলান বলেন, ‘‘এটা ভেবে বেশ মজা লাগে যে দর্শক ভাবেন, বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে আমি এতটাও বাড়াবাড়ি করে ফেলব। এটা ভাবলে কিছুটা ভয়ও লাগে বটে।’’

তবে ঠিক কীভাবে তা হলে বোমা বিস্ফোরণের দৃশ্যের শুটিং করেছিলেন তিনি? সেই রহস্য এখনও ফাঁস করেননি হলিউডের নামজাদা এই পরিচালক।

Reneta

‘ওপেনহেইমার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা কিলিয়ান মারফি। এছাড়াও আছেন হলিউডের তুমুল জনপ্রিয় তারকা রবার্ট ডাউনি জুনিয়র ও ম্যাট ডেমন। রয়েছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পাগ, ক্যাসে অ্যাফ্লেক, জশ হার্টনেটসহ আরও অনেকে।

নোলানের সিনেমা মানেই যেন দুর্দান্ত কিছু, এটা প্রতিষ্ঠিত ও প্রমাণিত সত্য। একাধিকবার অস্কারজয়ী এই নির্মাতা পরিচালনার পাশাপাশি ছবিটির গল্প লেখায়ও কাজ করেছেন।

‘দ্য ডার্ক নাইট’, ‘মেমেন্টো’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ কিংবা ‘টেনেট’র মতো সিনেমা যার হাতে সৃষ্ট, সেই নোলানের সিনেমাই ‘ওপেনহেইমার’, যেটি তৈরি করতে পারে নতুন ইতিহাস।

সূত্র: ফিল্মফেয়ার ডটকম

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওপেনহেইমারক্রিস্টোফার নোলানহলিউড সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নান্দনিক পোস্টারে চমক, ঈদে আসছে ‘বনলতা সেন’

মে ১৮, ২০২৬

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT