বাংলাদেশ

চকবাজারে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চকবাজারে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চকবাজারে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুরান ঢাকার চকবাজারে গত রাতে একটি জুতার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আজ (২৩ মার্চ) ভোররাত সাড়ে ৩টায় পুরান ঢাকার চকবাজার থানার ইসলামবাগের নামাপাড়া এলাকায় সাবেক কমিশনার শহিদুল ইসলাম বাবুলের বাড়িতে থাকা একটি জুতার ফ্যাক্টরিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় ভবনটির আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের সঠিক কারণ জানাতে না পারলেও ভবনটির প্লাস্টিক ও জুতার কারখানার দাহ্য পদার্থের জন্য আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়:অগ্নিকাণ্ড আগুন ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…