ফুটবল

এলিট একাডেমির প্রধান হয়ে বাফুফেতে ফিরলেন ছোটন

বাফুফে ভবনে ছোটন প্রধান হিসেবে উপস্থিত, সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বাফুফে ভবনে ছোটন প্রধান হিসেবে উপস্থিত, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ নারী দলের সাফজয়ী সাবেক কোচ গোলাম রাব্বানি ছোটনকে আবারও বাফুফের অঙ্গনে দেখা যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব ইয়ুথ ডেভেলপমেন্ট এন্ড বাফুফে এলিট ফুটবল একাডেমিতে নিয়োগ দেয়া হয়েছে তাকে।

বাফুফে বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার তথ্যটি জানিয়েছে। গোলাম রাব্বানি ছোটনের চুক্তির মেয়াদ একবছর।

২০২৩ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় নারী দল ও মেয়েদের সকল বয়সভিত্তিক ফুটবল দলের প্রধান কোচ থেকে পদত্যাগ করেছিলেন ছোটন। ২০২২ সালে তার হাত ধরে মেয়েদের ফুটবলে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল লাল-সবুজের মেয়েদের দল।

বিষয়:ছোটন বাফুফে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…