চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বল্পদৈর্ঘ্যে তরুণদের বড় সুযোগ দিল চরকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ০১, মে ২০২৫
বিনোদন
A A
চরকি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন পোস্টার ও দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নবীন ও তরুণ নির্মাতাদের উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ভিন্ন ভাবনা ও নির্মাণের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যার পরিপ্রেক্ষিতে চরকিতে মুক্তি পেয়েছে ৫ নবীন ও তরুণ নির্মাতার ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো, আহসান স্মরণ নির্মিত ’আকাশে’, আবীর ফেরদৌস মুখর পরিচালিত ’সুব্রত সেনগুপ্ত’, মাহমুদুল হাসান আদনানের ’দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’, ’ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’ নির্মাণ করেছেন মাহমুদ হাসান এবং ’শব্দের ভেতর ঘর’–এর নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদ।

বেশ কিছুদিন ধরেই নবীন ও তরুণ নির্মাতাদের জন্য সুযোগ তৈরির পরিকল্পনা করছিল চরকি কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ’সাধারণত দেখা যায় তরুণদের বানানো শর্টফিল্মগুলো চলচ্চিত্র উৎসব কেন্দ্রীক হয়ে থাকে বা নির্দিষ্ট কিছু দর্শক শ্রেণীর মধ্যে প্রদর্শন করতে হয়। এর পর সেগুলো আর দেখানোর বা দেখার উপায় থাকে না। সেই সুযোগ তৈরি করতেই চরকির এ উদ্যোগ।’

তরুণ নির্মাতা ও কলাকুশলীদের নিয়ে এ চেষ্টা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন চরকির লিড বিজনেস অ্যান্ড গ্রোথ ফয়সাল রহমান। তিনি বলেন, ’তরুণদের উৎসাহ এবং কাজের স্বীকৃতি দেয়ার পাশাপাশি আমরা নতুন দর্শক তৈরি করতে চাই।’

চরকির ক্রিয়েটিভ প্রোডিউসার আল–আমিন হাসান নির্ঝর জানান, অনেকগুলো স্বল্পৈদর্ঘ্য চলচ্চিত্র থেকে ভিন্ন ধরনের গল্প, নির্মাণশৈলীর ৫টি শর্টফিল্ম তারা বাছাই করেছেন। এরইমধ্যে অনলাইনে প্রকাশ পেয়েছে শর্টফিল্মগুলোর টিজার। মন্তব্যের ঘরে দর্শকরা জানিয়েছেন ভালোলাগার কথা এবং শুভকামনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চরকিতরুণ নির্মাতালিড বিনোদনশর্টফিল্মসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

হোয়াইট হাউসে একইদিনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু ও জেলেনস্কির বৈঠক

জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT