চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চক্র’র সাকসেস পার্টিতে নতুন সিজনের ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

১৬ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করেছিল। দেশব্যাপী তোলপাড় করা সেই ঘটনার অনুপ্রেরণায় সম্প্রতি দীর্ঘ ওয়েব সিরিজ ‘চক্র’ নির্মিত হয়।

ভিকি জাহেদের পরিচালনায় গেল মাসে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় সিরিজটি। তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ অভিনীত লোমহর্ষক গল্পের সিরিজটি দর্শক পছন্দ করেন। তাই সাফল্যের ধারাবাহিকতায় ‘চক্র ২’ আসতে যাচ্ছে।

প্রমোশন পার্টনার হাভাস মিডিয়াতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ‘চক্র’ টিম কেক কেটে সাকসেস উদযাপন করে এবং ‘সিজন ২’ নির্মাণের ঘোষণা দেন সংশ্লিষ্টরা।

যেখানে উপস্থিত ছিলেন পরিচালক ভিকি জাহেদ, তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলীসহ সিরিজটির সঙ্গে জড়িত শিল্পী কলাকুশলীরা।

নির্মাতা ভিকি জানান, পরিকল্পনা রয়েছে ২০২৫ সালের মার্চ-এপ্রিল নাগাদ দর্শকদের ‘চক্র ২’ দেয়ার। যেটি সাত পর্বের সিরিজ হিসেবে আসবে।

তিনি বলেন, ‘সিজন ২’ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে এবং গল্পটা যেখানে রয়েছে সেখান থেকে নতুন সিজন আসবে। প্রথম সিজনে ২০ পর্ব হলেও সম্পূর্ণ গল্প দেখানো যায়নি। কারণ প্লট অনেক বিস্তৃত। পরের গল্পটি আমার মাথায় রয়েছে।

Reneta

তিনি বলেন, শুরুতে ভয়ে ছিলাম এতো এতো বাঁধা বিপত্তির পেরিয়ে এমন কনটেন্ট দর্শক দেখবে কিনা! কিন্তু রিলিজের পর খুব ভালো ফিডব্যাক পেয়েছি যেটি রেজাল্ট হচ্ছে আজকের সাকসেস পার্টি।

ভিকি মনে করেন, যে কোনো সৃষ্টিশীল ব্যক্তির কাজের নেপথ্যে তার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক ভূমিকা রাখে। তিনি বলেন, ‘চক্র’ বানাতে গিয়ে যে ঘটনার ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছি সেগুলো আমাকে প্রভাবিত করেছে। সেইসবের কিছু ছাপ ‘চক্র ২’-তে অবশ্যই থাকবে।

চক্র-র মাধ্যমে ওটিটিতে অভিষেক হয় তৌসিফ মাহবুবের। কাজটির মাধ্যমে তিনি দর্শকের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছেন। তিনি বলেন, আমার ওটিটির প্রথম কাজটিই ‘সিজন ২’ আসছে। এর মানে দর্শক পছন্দ করেছেন। দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার নাটকের অভিষেক হয় ‘অলটাইম দৌড়ের উপর’ দিয়ে। ওটিটিতে হলো ‘চক্র’। প্রথম এই কাজগুলো আজীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে।

তাসনিয়া ফারিণ বলেন, ‘চক্র ২’ হতে যাচ্ছে। আমি খেয়াল করেছি পুরো সিরিজ দেখে অনেক দর্শক এরপর কী হবে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। অডিয়ান্সের ডিমান্ডেই ‘সিজন ২’ আসছে। এটা একেবারে অন্যরকম ধাঁচের একটা কাজ যা সচারচার করার সুযোগ হয় না।

‘চক্র’ স্ট্রিমিং হচ্ছে আইস্ক্রিনে। ‘বিনোদনের স্মার্ট দুনিয়া’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা আইস্ক্রিন কর্তৃপক্ষ জানায়, ‘চক্র’ প্রথম পাঁচ পর্ব ফ্রি-তে দেখা যাচ্ছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত দর্শকরা এই প্রথম পাঁচ পর্ব ফ্রি-তে দেখতে পাবেন। পরবর্তীতে দেখতে হলে শুরু থেকে পে করতে হবে।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চক্র ২তাসনিয়া ফারিণতৌসিফ মাহবুবভিকি জাহেদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী বাড়ানোর অনুরোধ জানানো হবে: পররাষ্ট্র সচিব

জুন ২০, ২০২৬

পাকিস্তানে পরপর দুই বিস্ফোরণে নিহত ৭

জুন ২০, ২০২৬

রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে: জাতিসংঘে বাংলাদেশ

জুন ২০, ২০২৬

সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি ঘোষণা

জুন ২০, ২০২৬

কে হবে দেশের সেরা স্পেলিং স্টার? চ্যানেল আইয়ে ব্যতিক্রমী রিয়েলিটি শো

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT