চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশব্যাপী তোলপাড় ফেলে দেয়া ঘটনায় ভিকির ‘চক্র’

আসছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক চ্যানেল আই অনলাইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করে। দেশব্যাপী তোলপাড় ফেলে দেয়া সেই ঘটনার অনুপ্রেরণায় চিত্রনাট্য লিখেছিলেন নির্মাতা ভিকি জাহেদ। আড়াই বছর আগে সেটির শুটিংও শুরু করেন। কিন্তু নানা ঘটনায় ‘চক্র’ নামের সেই কাজটি শেষ করতে পারছিলেন না। অবশেষে চলতি বছরের শুরুর দিকে শুটিং শেষ হয়।

ভিকি জানান, আগামী ১০ অক্টোবর এটি ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে। ভিকি জাহেদ ‘চক্র’ নিয়ে তার ফেসবুক পোস্টে এভাবে লেখেন, ‘গল্পটার বীজ বপন হয়েছিল বছর তিনেক আগে। শুটিং শুরু হয়েছিল প্রায় আড়াই বছর আগে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরেই শুরু হয় পদে পদে বাধা। বাধাগুলোও কেমন যেন রহস্যময়, ব্যাখ্যাতীত! কিছুদিন পরপরই শুটিং স্থগিত হয়ে যায়। নানা কারণে একটানা শুটিং করা সম্ভব হয় না। পাশাপাশি ছিল প্রিয়জনের মৃত্যু! দীর্ঘ পথপরিক্রমায় প্রোডাকশনের সঙ্গে জড়িত বেশ কিছু মানুষ পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান।’

ভিকি বলেন,“এখন এই প্রোডাকশনের ফাইনাল কাট দেখলে, শরীর কেন যেন হঠাৎ করেই ভারী হয়ে যায়। ধরেই নিয়েছিলাম, হয়তো গল্পটা অভিশপ্ত এবং বাক্সবন্দী হয়ে থাকাটাই এর নিয়তি। কিন্তু অনেক দিন আটকে থাকার পর অবশেষে গল্পটা আপনাদের জন্য আসছে।”

‘চক্র’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু প্রমুখ। পুরান ঢাকা ও কেরানীগঞ্জে ১৫ দিনের বেশি সময় ধরে শুটিং করেছেন ভিকি।

পরিচালক বললেন, ‘প্রাথমিকভাবে সিরিজটির দৈর্ঘ্য ১০ পর্ব রাখার চিন্তা আছে। তবে ২-১ পর্ব কমতেও পারে। এত দিন যত প্রোডাকশন করেছি, তার মধ্যে এটি সবচেয়ে অদ্ভুত একটা প্রোডাকশন। শুটিং শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু হয়েছে। সামনে যে আরও কী হয়, কে জানে।’

ট্যাগ: তাসনিয়া ফারিণতৌসিফ মাহবুবভিকি জাহেদলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অদ্ভুতভাবে আউট শান্ত, ফিফটি করে ফিরলেন সাদমান, লিটনও সাজঘরে

পরবর্তী

দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষার আহ্বান মানবাধিকার কমিশনের

পরবর্তী
মানবাধিকার কমিশনের সম্প্রীতি রক্ষার জন্য প্রচারমূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষার আহ্বান মানবাধিকার কমিশনের

চ্যানেল আই অনলাইন: নারীর মুখের ছবি, পেছনে সংবাদপত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইমার্জেন্সি'র দৃশ্য ছেঁটে ফেলতে রাজি কঙ্গনা

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT