চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেল ‘দুর্বল হৃদয়ের মানুষদের সতর্ক’ করা সেই সিরিজ

আইস্ক্রিনে মুক্তি পেল ভিকি জাহেদের ‘চক্র ২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২৬
আইস্ক্রিন, বিনোদন
A A

গেল ১৮ মার্চ ট্রেলার প্রকাশ করেই আলোচনার কেন্দ্রে চলে আসে ওয়েব সিরিজ ‘চক্র ২’! ট্রেলারের খুঁটিনাটি নিয়ে নাটক, সিনেমার গ্রুপ ও পেজে কথা হয়েছে বিস্তর! এবার প্রকাশ্যে এলো পুরো সিরিজটি!

ভিকি জাহেদ নির্মিত ৮ পর্বের এই সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজটি মুক্তি পেল স্বাধীনতা দিবসের ঠিক দুপুর ১২টায়! দেশের অন্যদম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের দর্শকরা এই প্রিমিয়াম কন্টেন্টটি দেখতে পারছেন!

‘চক্র’ নিয়ে দর্শকের মাঝে শুরু থেকেই ছিলো আলাদা উত্তেজনা। ‘চক্র ২’ এর ঘোষণা দিতেই সেই উত্তেজনা পৌঁছে চরমে। পোস্টার থেকে শুরু করে সমস্ত প্রমো কন্টেন্ট-এ দর্শকের ব্যাপক অন্তর্ভূক্তি প্রমাণ করে ‘চক্র ২’ নিয়ে তারা কতোটা আগ্রহী!

গেল সপ্তাহে মুক্তি পাওয়া ২ মিনিট ১২ সেকেন্ডের রহস্যে ঘেরা ট্রেলার জুড়ে দেখা যায় অন্ধকারে লুকানো সত্য, খুনের ছায়া, শয়তানের পূজা আর রহস্যের জট। এবার সব জট খোলার সময়!

‘চক্র ২’-এর গল্পের অনুপ্রেরণা এসেছে প্রায় ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনা থেকে। প্রথম সিজনে যে রহস্য তৈরি হয়েছিল, নতুন সিজনটি ঠিক সেখান থেকেই আরও জটিল ও অন্ধকার এক যাত্রা শুরু করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এই সিরিজে তৌসিফ মাহবুবের পাশাপাশি অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। নির্মাতাদের ভাষ্য, এবার দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও ডার্ক, আরও হিংস্র এবং মনস্তাত্ত্বিকভাবে চ্যালেঞ্জিং এক অভিজ্ঞতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনচক্র ২তৌসিফভিকি জাহেদলিড বিনোদনসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে নেই ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT