চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কার শেষে দ্রুত খুলে দেওয়া হবে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধ মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ০৫, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

শুক্রবার ৫ জুন চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অতীত সরকারের ‘প্রতিহিংসামূলক রাজনীতির’ কারণে ঐতিহাসিক এই স্থাপনাটি দীর্ঘদিন অবহেলা ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাদুঘরটিকে পূর্বের মর্যাদায় ফিরিয়ে আনার পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করে জিয়াউর রহমানের স্মৃতি ও ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। সংস্কার কার্যক্রমের সুবিধার্থে জাদুঘরের কয়েকটি কক্ষ বর্তমানে খালি রাখা হয়েছে বলেও জানান তিনি।

Banglabid

আহমেদ আজম খান বলেন, মেজর থেকে রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে জিয়াউর রহমানের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার স্মৃতিকে সংরক্ষণ করতেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছিল। সংস্কারের মাধ্যমে তার ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিচিহ্ন আরও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা হবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা, যুদ্ধে অংশগ্রহণ, বীর উত্তম খেতাব অর্জন, সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন সব মিলিয়ে দেশের ইতিহাসে জিয়াউর রহমান একটি গুরুত্বপূর্ণ নাম। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের গতিপথ নির্ধারণেও তার ভূমিকা ছিল বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পরবর্তী সরকারগুলো তার অবদানকে আড়াল করার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।

কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে অবস্থিত জিয়া স্বাধীনতা কমপ্লেক্সের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনৈতিক কারণে অতীতে এর নাম পরিবর্তন করা হয়েছিল। ভবিষ্যতে এটিকে আবার ‘জিয়া মেমোরিয়াল কমপ্লেক্স’ নামে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

Reneta

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জাদুঘর ও জিয়া মেমোরিয়াল কমপ্লেক্স দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। নতুন প্রজন্মের কাছে ইতিহাস পৌঁছে দিতে এসব স্থাপনার সংরক্ষণ জরুরি।

জাদুঘরের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি জানান, ভূমিকম্পের প্রভাবে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কার কাজ শেষ করে এটি আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামজিয়া স্মৃতি জাদুঘরমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT