চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শৈত্যসংক্রান্তি’র আমেজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অনিন্দিতা সরকার প্রথা অনিন্দিতা সরকার প্রথা
২:০৫ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A

প্রথমবারের মতো দুদিনব্যাপী ‘শৈত্যসংক্রান্তি’ উদযাপিত হতে চলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। টানা দুদিন অনুষ্ঠানের পাশাপাশি চলবে ছবি ও চিত্রকর্মের প্রদর্শনী।

জানা যায়, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শৈত্যসংক্রান্তি।’ আয়োজনের খরচ তুলতে চলছে বাস্কিং ও উন্মুক্ত তহবিল সংগ্রহ। ‘বারোমাসি’ এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এই ভিন্ন ধারার উৎসব।

এর আগেও সংগঠনটি বেশ কয়েকবার শীতকালীন উৎসব হিসেবে ‘পৌষ পার্বণ’ এর দিনব্যাপী আয়োজন করেছে। তবে ‘শৈত্যসংক্রান্তি’ উপলক্ষে দুদিন ব্যাপী আয়োজন এই প্রথম।

বিগত আয়োজনগুলোর মতো এবারও নতুন ও ভিন্ন প্রকৃতির পরিবেশনার উদ্যোগ নিয়েছে বারোমাসি। এর আগে পৌষ পার্বণে তারা ভিন্ন ঘরানার পরিবেশনার মাধ্যমে ছাত্রদেরকে মুগ্ধ করেছে। এবার শৈত্যসংক্রান্তিতে বিশেষ আয়োজন হিসেবে থাকছে লোকগান, নৃত্যানুষ্ঠান, পারফরম্যান্স আর্ট, ব্যান্ডসংগীত, নাটক ও মিউজিক্যাল ক্যাম্প ফায়ার।

এছাড়াও দুদিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফারদের তোলা ছবি ও চারুকলা ইনস্টিটিউটের শিল্পীদের আঁকা চিত্রকর্মের প্রদর্শনীর আয়োজন করা হবে অনুষ্ঠানে।

বারোমাসির সদস্য ও চবি শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমরা কোনোরকম স্পন্সর ছাড়াই উন্মুক্ত তহবিলের সাহায্যে এই আয়োজনগুলো করে যাচ্ছি। সামনেও এভাবেই আগাব। চবির উঠতি শিল্পী ও সুপ্ত প্রতিভাবানদেরকে আত্মপ্রকাশে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।’

Reneta

বারোমাসির আরেক সদস্য ও চবি শিক্ষার্থী আসলাম উদ্দিন বলেন, ‘আমরা দুদিনব্যাপী এই বিরাট আয়োজনটা ক্যাম্পাসের ছাত্রদের ভরসায় পরিকল্পনা করে ফেলেছি। আশা করছি বাস্কিং করেই আমরা সামনে আরও নতুন নতুন পরিবেশনা জনসম্মুখে আনতে পারব।’

বারোমাসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি আয়োজক সংগঠন যা ঢাবি, জাবি, এবং চুয়েটেও সুপরিচিতি লাভ করেছে।

এর আগে ক্যাম্পাসে নানা সাংস্কৃতিক আয়োজনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ নানাভাবে সম্পৃক্ত থেকেছে সংগঠনটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বারোমাসিশৈত্যসংক্রান্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীসহ দক্ষ শ্রমিক নেবে জার্মানি

পরবর্তী

বন্যাকে সংবর্ধনা দিলো সংগীত সংগঠন সমন্বয় পরিষদ

পরবর্তী

বন্যাকে সংবর্ধনা দিলো সংগীত সংগঠন সমন্বয় পরিষদ

শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT