চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিটা ছুঁড়ে গেলেন তানজিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সৌম্য সরকারের কনকাশন সাব হিসেবে ব্যাটে নেমেছিলেন তানজিদ হাসান তামিম। হঠাৎ সুযোগ পেয়ে ব্যাট হাতে দারুণ করেছেন তরুণ ওপেনার। লম্বা ইনিংস খেললেও অবশ্য প্রথম সেঞ্চুরির অপেক্ষা বাড়িয়ে মাঠ ছেড়েছেন। দারুণ খেলতে খেলতে উইকেট ছুঁড়ে ফিরে গেছেন ৮৪ রানে।

লঙ্কানদের দেয়া লক্ষ্য তাড়ায় নেমে একপ্রান্ত ভালোভাবেই আগলে রেখেছিলেন তানজিদ তামিম। ৫১ বলে পূর্ণ করেন ফিফটি। পরেও দারুণ ব্যাট করছিলেন। তাড়াহুড়াও দেখা যাচ্ছিল। ২৫.৫ ওভারে হাসারাঙ্গার বল উড়িয়ে মারেন। লংঅনে বাউন্ডারি লাইনের কাছে ধরা পড়েন চারিথ আশালাঙ্কার হাতে। ৯ চার ও ৪ ছক্কায় ৮১ বলে সাজানো ইনিংস খেলে ফিরেছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে সোমবার সকালে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। স্রোতের বিপরীতে ছুটে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩৫ রানের মাঝারি পুঁজি এনে দিয়েছেন জানিথ লিয়ানেগে।

জবাবে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে ৫ উইকেটে ১৬১ রান তুলেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ২৩ বলে ২২ রানে এবং মেহেদী হাসান মিরাজ ২৭ বলে ১২ রানে ক্রিজে আছেন।

ওপেনিংয়ে নেমে টাইগারদের উড়ন্ত শুরু এনে দেন তামিম। রান তোলায় কিছুটা মন্থর ছিলেন সঙ্গী এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে ৫০ রান তোলেন দুজনে। নবম ওভারের দ্বিতীয় বলে লাহিরু কুমারার শিকার হন বিজয়। ২২ বলে ১২ রান করে যান।

ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১১তম ওভারে কুমারার দ্বিতীয় শিকার হন তিনি। ৫ বলে ১ রান করে যান টাইগার অধিনায়ক। ২১.৪ ওভারে ১০৫ রানে তাওহীদ হৃদয়কে ফেরান লাহিরু কুমারা। ৩৬ বলে ২২ রান করে যান তিনি। ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ২৩.১ ওভারে ৪ বলে ১ রান করে কুমারার চতুর্থ শিকার হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমারাচট্টগ্রামতামিমবাংলাদেশবিজয়লিড স্পোর্টসলিয়ানেগেশ্রীলঙ্কাসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT