চট্টগ্রাম

চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের আগুন নিয়ন্ত্রণে, নিহত ৩

Bangladesh train station fire with thick black smoke and flames. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রেয়াজউদ্দিন বাজার এলাকায় মধ্যরাতে রিজুয়ান কমপ্লেক্স নামে মার্কেটে আগুন লেগে ৩ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ (২৮ জুন) শুক্রবার ভোররাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মার্কেটের ব্রাদার্স টেলিকম নামে একটি দোকানে আগুন লাগে এবং তা দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৮টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মার্কেটে বাতাস চলাচলের সুযোগ না থাকায় আগুন নিভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।

দগ্ধ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই সময় মোবাইল ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয় আরও ২ জন।

বিষয়:আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…