চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারে চার: টানা হার খুলনার, টানা জয় চট্টগ্রামের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে আসর শুরু করেছিল চিটাগং কিংস। এরপর টানা তিন ম্যাচে জিতেছে দলটি। সিলেট পর্ব পেরিয়ে চিটগংয়ের ঘরের মাঠে গড়িয়েছে আসর। সাগরিকায় নিজেদের প্রথম ম্যাচে খুলনাকে হারিয়ে ধারা অব্যাহত রেখেছে চিটাগং। খুলনাকে টানা চতুর্থ হারের স্বাদ দিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বন্দরনগরীর দলটি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে চিটাগং। গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২০০ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৯ উইকেটে ১৫৫ রানে থামে খুলনার ইনিংস।

চিটাগংয়ের গ্রাহাম ক্লার্ক ৫০ বলে ১০১ রান করেন। তার ইনিংসে ছিলে ৬টি ছক্কা এবং ৭টি চারের মার। বিপিএলের চলতি আসরে ষষ্ঠ সেঞ্চুরি এটি। এরআগে কেবল এক আসরে ছয় বা তার বেশি সেঞ্চুরির দেখা মিলেছিল, ২০১৯ সালে। সেবার মোট ৬ সেঞ্চুরি হয়েছিল। কিংস ব্যাটারদের মধ্যে পারভেজ হোসেন ইমন ২৯ বলে ৩৯ রান করেন। শামীম পাটোয়ারী ১৩ বলে ১৬ রান করেন।

খুলনার হয়ে তিনটি করে উইকেট নেন সালমান ইরশাদ ও মোহাম্মদ নাওয়াজ।

জবাবে খুলনা ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ৩৭ রান করেন দারবিশ রাসুলি, ৩১ বলে। নাওয়াজ ২০ বলে ২৫ রান, আফিফ ১৫ বলে ২০ রান এবং মেহেদী হাসান মিরাজ ৮ বলে ১৯ রান করেন।

চিটাগংয়ের হয়ে আরাফাত সানি তিন উইকেট নেন। শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ নেন দুটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাগ্রাহামচিটাগংবিপিএল ২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT