চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রসিংটন-নাঈমের শতরানের জুটিতে ১০ উইকেটে জয় চট্টগ্রামের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয়ে শুরু, রংপুর রাইডার্সের বিপক্ষে হার। তৃতীয় ম্যাচে ফের ঘুরে দাঁড়াল চট্টগ্রাম ওয়ারিয়র্স। শরিফুল ইসলাম ও তানভীর ইসলামের দাপুটে বোলিংয়ের পর ব্যাট হাতে আলো ছড়ালেন নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। দুজনের ফিফটিতে ঢাকাকে ১০ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে ঢাকা ক্যাপিটালসকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ১৯.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১২২ রানে থামে ঢাকা। জবাবে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে চট্টগ্রাম।

ঢাকার দেয়া লক্ষ্যতাড়ায় নেমে দুই ব্যাটারই ফিফটি করেছেন। ৭ চার ও ১ ছক্কায় ৪০ বলে ৫৪ রান করেন নাঈম। ৯ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৬০ রান করেন রসিংটন।

এর আগে ব্যাটে শুরুটা একদমই ভালো হয়নি ঢাকার। ২৯ রানে দুই ওপেনার সাইফ হাসান ও জুবাইদ আকবরিকে হারিয়ে বেশ চাপে পড়ে ঢাকা। তিনে নেমে উসমান খান ৩ চারে ১৫ বলে ২১ রান করলেও মিডলঅর্ডারে বাকিদের কেউই দাঁড়াতে পারেননি।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৮, শামীম হোসেন ৪ এবং ৯ রান করে করেন সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিম। নাসির হোসেন ১৭ রানে আউট হলেও রান তোলার চেষ্টা জারি রাখেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। নাসির আউট হলে তাসকিন আহমেদ ও সালমান মির্জা যথাক্রমে ৫ ও শূন্য রান ফিরে গেলে ২৫ বলে ৩৩ রান করা সাইফউদ্দিন অপরাজিত থাকেন। তাতে শেষপর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ১২২ রানে থামে ঢাকা।

চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম নেন ৩টি করে উইকেট। এছাড়া শেখ মেহেদী ২টি ও আমের জামেল একটি উইকেট শিকার করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামঢাকাতানভীরনাইমবিপিএল-২০২৬রসিংটনলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT