চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর দেশে ‘চিরকুট’ এর সুমি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২১
বিনোদন
A A

ফুটবলপ্রেমীদের কাছে পর্তুগাল মানেই ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ! আর সেই দেশের উদ্দেশেই বুধবার সকালে ঢাকা ছেড়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ এর ভোকাল, গীতিকার ও সুরকার শারমীন সুলতানা সুমি।

যদিও সুমি প্রথমে যাচ্ছেন সুইজারল্যান্ড। সেখান থেকে কাজ সেরে ২৬ অক্টোবর পৌঁছাবেন রোনালদোর দেশ পর্তুগাল। কারণ ২৭ অক্টোবর থেকে দেশটির পোর্তো শহরে বসছে বিশ্বের অন্যতম বড় সংগীত সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো (ওম্যাক্স)।

৩১ অক্টোবর পর্দা নামবে এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে এবারই প্রথম অফিশিয়াল আমন্ত্রণ পেলেন বাংলাদেশের কোনো সংগীত ব্যক্তিত্ব।

Banglabid

ঢাকা ছাড়ার আগে বিমানে বসা দুটি স্থিরচিত্র নিজের ফেসবুক থেকে পোস্ট করেন সুমি। ক্যাপশনে লিখেছেন, ‘কাজকর্ম, চিন্তা ভাবনাতে A-মানে থাকতে বিমানে চললাম।’

অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে সুমি আগেই জানিয়েছেন, ‘এমন একটি মর্যাদাপূর্ণ বৈশ্বিক সংগীত মঞ্চে চিরকুটের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা সত্যিই আনন্দের। উৎসবে আমি সমৃদ্ধ বাংলাদেশি সংগীত ঐতিহ্য তুলে ধরতে চাই। বাংলাদেশের ফোক, ব্যান্ডসহ সব ধরনের গানের কথা বলতে চাই। ইতিমধ্যে বিশ্বের অনেক সংগীত প্রযোজক, ব্যক্তিত্ব আমার সঙ্গে যোগাযোগ করছেন। এ এক নতুন অভিজ্ঞতা!’

ওম্যাক্সে এবারের সম্মেলনে যোগ দেবেন ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ সংগীতের সঙ্গে যুক্ত আড়াই হাজারের বেশি মানুষ। আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের অন্যতম বড় বাজার এই ওম্যাক্স।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানচিরকুটপর্তুগালবিমানব্যান্ডরোনালদোলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টোরেজে নতুন সম্ভাবনা: হার্ডড্রাইভের বিকল্প হতে পারে আলো!

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৬, ২০২৬

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT