চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের দশ শহর মাতাতে ঢাকা ছাড়লো ‘চিরকুট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ০৮, মে ২০২৩
বিনোদন
A A

তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। আমেরিকার দশটি শহরে কনসার্ট করবে দলটি। এমন ঘোষণা দিয়েই সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লো চিরকুট সদস্যরা।

এদিন ‘চিরকুট’ এর ভোকাল শারমিন সুলতানা সুমি ঢাকা ছাড়াও বেশকিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেন, “Chirkutt-The Legacy Tour USA-2023- এ আমেরিকার ১০টি শহরে কনসার্টে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে আমরা চিরকুট আজ যাত্রা শুরু করছি। এই তুলনাহীন যাদুর শহরে দুলতে থাকা জারুল, সোনালু, বাতাস, কৃষ্ণচূড়া আর প্রাচীন রাতের কাছে হৃদয় জমা রেখে গেলাম। প্লিজ আপনারা আমাদেরকে আপনাদের প্রার্থনায় রাখবেন যাতে নিরাপদে আমরা পৌঁছাতে পারি। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

এরআগে এক সংবাদ বিবৃতিতে চিরকুট থেকে জানানো হয়, তাদের প্রথম কনসার্ট হবে বস্টনে। জুন মাসের শেষ পর্যন্ত চলবে কনসার্টগুলো। এই পুরো সময়টাতে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা।

যে কনসার্টগুলোতে অংশ নিবে চিরকুট

বাংলা গানের সম্ভারে নতুন কথা, সুর, ভাবনায় নিজেদের মৌলিক গান নিয়ে সুদীর্ঘ ২১ বছর ধরে পথ চলছে চিরকুট। ‘দি গ্লোবাল বাংলাদেশী ব্যান্ড’ হিসেবে খ্যাত ‘চিরকুট’ এর আগে ২০১৫ এবং ২০১৬ তে দুটি পূর্ণাঙ্গ ট্যুর করে। এছাড়াও গত বছর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহাটনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় ভেন্যু ম্যাডিসন স্কয়্যার গার্ডেনে বিশ্ব সঙ্গীতের কিংবদন্তী ব্যান্ড স্করপিয়ন্স-এর সাথে কনসার্টে অংশ নিয়ে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয় চিরকুট।

এছাড়া পৃথিবীর অন্যতম বৃহৎ ও সম্মানজনক মিউজিক ফেস্টিভাল ‘সাউথ বাই সাউথ ওয়েস্ট’ এ বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম বয়ে আনে ব্যান্ডটি। বাংলা গানের সুবাস ও গৌরব ছড়াতে গত ১১ বছর ধরে নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালেশিয়ার বিভিন্ন শহরে নানা আন্তর্জাতিক ও দেশীয় কনসার্টে নিয়মিত অংশ নিয়ে আসছে চিরকুট। তারই ধারাবাহিকতায় এই ট্যুর-আয়োজন করছেন ইউএসএ’র জ্যামিং এন্টারটেইনমেন্ট এবং দৃক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কনসার্টগানচিরকুটলিড বিনোদনসংগীতসুমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রায় ২৬ মের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৬, ২০২৬

তিন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

মে ১৬, ২০২৬

কারিনার মৃত্যুতে বাবার আবেগঘন পোস্ট

মে ১৬, ২০২৬

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

মে ১৬, ২০২৬

‘বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পাওয়ার স্বীকৃতি ব্র্যাকের প্রতিটি কর্মীর’

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT