চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ে ১০০ ধাপ পিছিয়ে, তবু ভয়হীন বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ৩১, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

শক্তি ও সামর্থ্যের বিবেচনায় অসম লড়াইয়ের পূর্বাভাস। ফিফা র‍্যাঙ্কিংয়ে মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে চাইনিজ তাইপে। তবে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে মাঠে নামার আগে ভয়-ডরহীন মানসিকতাই ধারণ করছে সাবিনা খাতুনের দল।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে বাংলাদেশ ও চাইনিজ তাইপের মধ্যকার প্রথম ফিফা প্রীতি ম্যাচ । ম্যাচ টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার।

লাল-সবুজের দলের নতুন কোচ পিটার জেমস বাটলার ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হাজির হন। ব্রিটিশ ম্যান সাফ বলেন, ‘র‍্যাঙ্কিং নিয়ে ভাবনার কিছু নেই। ফুটবল মাঠে যারা ভালো খেলবে, তারাই জিতবে। অনেক সময় র‍্যাঙ্কিং প্রকৃত শক্তিমত্তা ও চিত্র তুলে ধরে না।’

অধিনায়ক সাবিনা খাতুন প্রতিপক্ষকে সম্মান দেখালেও ভালো ফলাফলের আশাই করছেন। গোল মেশিন খ্যাত এ ফুটবলারের ভাষ্য,‘আমরা সবসময় আমাদের প্রতিপক্ষকে সম্মান করি। তাদের র‍্যাঙ্কিং যাই হোক না কেন। চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচ খেললে তাদের সঙ্গে ব্যবধান ও কোন অবস্থানে আমরা আছি, তা ব্বুঝতে পারবো। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফুটবলের বাইরে আছি।

‘মেয়েরা যদি তাদের স্বাভাবিক খেলা খেলে, তাহলে দলের জন্য ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। কারণ সবাই হোম গ্রাউন্ডে খেলবে এবং
স্থানীয় দর্শকদের কাছ থেকে সমর্থন পাবে।’

আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। শিরোপা ঝরে রাখার মিশনে বড় দলগুলোর বিপক্ষে খেলাটা খেলোয়াড়দের জন্য উপকারে আসবে বলেই তিনি বিশ্বাস করেন।

Reneta

‘এমন বড় দলের সঙ্গে আরও ম্যাচ খেলতে চাই। ফলাফল যাই হোক। এতে আমাদের অভিজ্ঞতা বাড়বে। ’

এদিকে, র‍্যাঙ্কিংয়ে ১০০ ধাপ পেছনের বাংলাদেশের বিপক্ষে অহংকারী হতে নারাজ চাইনিজ তাইপে। দলটির চান হিউং মিন জানান, প্রতিপক্ষকে তিনি সমীহই করছেন। ভিন্ন কন্ডিশনে অ্যাওয়ে ম্যাচ খেলাটা চ্যালেঞ্জিং হবে, এমন ভাবছেন।

‘আমার দল এবছর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি। আমরা খেলার জন্য মুখিয়ে আছি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের প্রতি আমার সম্মান থাকবে। অহংকার দেখানোর কিছু নেই। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকাটা আন্তর্জাতিক ফুটবলে যেকোনো দলের জন্যই কঠিন কাজ। সেটা আমাদের করে দেখাতে হবে।’

‘বাংলাদেশের খেলা এশিয়ান গেমসে দেখেছি। যদিও আমাদের গ্রুপে ছিল না। চাইনিজ তাইপের নারী ফুটবলের ঐতিহ্য অনেক দীর্ঘ। তবে এশিয়ার অনেক দল নারী ফুটবলে উন্নতি করছে।’

দল হিসেবে চাইনিজ তাইপে গড়ে ওঠার ভেতর দিয়ে যাচ্ছে, জানালেন দলটির কোচ। বাংলাদেশের বিপক্ষে ২৩ জনের স্কোয়াডে ৮-১০ জন ফুটবলারই নতুন মুখ। তাদের মধ্যে ৬ জন অনূর্ধ্ব-২০ দল থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। প্রতি মাসেই জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প হয়।

চাইনিজ তাইপেই অধিনায়ক চ্যান ইং হুই বলেন ‘আমরা ম্যাচের জন্য প্রস্তুত। বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার আশা করছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চাইনিজ তাইপেচান হিউং মিনজেমস বাটলারফিফাবাফুফেবাংলাদেশমেয়েদের ফিফা প্রীতি ম্যাচলিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এইচ১বি ভিসায় কড়াকড়ি, উচ্চশিক্ষিতদের কদর বাড়ছে

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে নির্বাচিত এ এইচ এম বজলুর রহমান

মে ২২, ২০২৬

চোখধাঁধানো নকশায় নির্মিত রামগতির আস-সালাম মসজিদ

মে ২২, ২০২৬

পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT