চীনের সামরিক বিমানের জাপানের আকাশসীমা লঙ্ঘন

চীনের সামরিক বিমান জাপানের আকাশসীমা লঙ্ঘন করে উড়ছে, যা আন্তর্জাতিক উত্তেজনা সৃষ্টি করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চীনের একটি সামরিক বিমান জাপানের আকাশসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছেন জাপানের সরকারি মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি।
মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ইয়োশিমাসা হায়াশি বলেন, চীনের সামরিক বিমানের জাপানের আকাশসীমা লঙ্ঘন করার বিষয়টিকে ভালো ভাবে নেয়নি জাপান। আমরা বিমানসীমা লংঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর এই প্রথম চীনের সামরিক বিমান আমাদের আকাশসীমা লংঘন করলো।
অন্যদিকে চীন বলছে, ওয়াই ৯ নজরদারি বিমানটি মাত্র ২ মিনিটের জন্য জাপানের আকাশসীমা অতিক্রম করেছে। নাগাসাকি এলাকায় ড্যানজো দ্বীপের উপর দিয়ে চীনের বিমান উড়ে যায়।
জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি আরও বলেন, জাপানের সীমানার কাছে চীনের সামরিক কার্যকলাপ বেড়েছে। জাপান বিষয়টি গুরুত্বসহ দেখবে। আকাশসীমা লংঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে জাপান প্রস্তুত।
জাপানের সরকারি ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, ২০১২ সালে চীনের একটি বিমান জাপানের আকাশসীমা লংঘন করে। ২০১৭ সালে চীনের কোস্ট গার্ডের একটি ড্রোন জাপানের আকাশসীমায় ঢুকে পড়ে।
সূত্র: ডয়েচেভেলে (ডিডব্লিউ)






