বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

বিমান দুর্ঘটনা স্থান থেকে উদ্ধারকর্মীরা মৃতদেহ ও দেহাবশেষ উদ্ধার করছে, ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারী ও পুলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা দিতে বৃহস্পতিবার ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে গঠিত পাঁচ সদসের একটি মেডিকেল টিম।
বৃহস্পতিবার (২৪ জুলাই) চীনা দূতাবাসের এক বার্তায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।
চীনা দূতাবাসের বার্তায় বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে, বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের একটি চীনা জরুরি চিকিৎসা দল ঢাকায় আসছে।
এর আগে গতকাল বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় আহতদের চিকিৎসা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে। একইদিন, সিঙ্গাপুর থেকে তিন সদস্যের মেডিকেল টিম ঢাকায় আসে।






