চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গুপ্তচর বেলুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আকাশে উড়ন্ত চীনের গুপ্তচর বেলুন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের আকাশে গত কয়েকদিন ধরে একটি সন্দেহজনক বেলুন উড়তে দেখা গেছে। বেলুনটি অত্যন্ত স্পর্শকাতর পারমাণবিক অস্ত্র সাইটগুলো পর্যবেক্ষণ করছে বলে মনে করা হচ্ছে। পেন্টাগন বলেছে, এটি চীনের গুপ্তচর বেলুন।

প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, একটি অধিক উচ্চতাসম্পন্ন নজরদারি বেলুন শনাক্ত করেছে ও ট্র্যাক করছে, যা এই মুহূর্তে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টানার আকাশে দেখা গিয়েছে। শুক্রবার বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, তারা খুবই আত্মবিশ্বাসী যে, এটি চীনা বেলুন। পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টে জো বাইডেনকে অবহিত করা হয়েছে। তিনি সামরিক উপায়ে বিষয়টি নিষ্পত্তির জন্য বলেছিলেন। কিন্তু গুলি করে মাটিতে ফেলা হলে ধ্বংসাবশেষ যেখানে পতিত হবে, সেখানে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে, গুলি করা থেকে তারা বিরত রয়েছে।

কর্মকর্তা বলছেন, ‘আমরা স্পষ্ট করে দিয়েছি, আমাদের ভূমিতে আমাদের জনগণকে রক্ষা করার জন্য যা যা করা দরকার আমরা তা করবো।’

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ‘বেলুনটি বর্তমানে বাণিজ্যিক বিমান চলাচল রুটের অনেক ওপর দিয়ে ভ্রমণ করছে। মাটিতে থাকা মানুষ বা স্থাপনার জন্য এটি সামরিক বা শারীরিক কোন হুমকিও সৃষ্টি করছে না। গত কয়েক বছরে এ ধরণের আরো বেলুন দেখা গেছে।’

চীন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ট্যাগ: চীনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উচ্চশিক্ষায় এখনও অবহেলার শিকার মাতৃভাষা

পরবর্তী

চলে গেলেন তেলুগু ছবির কিংবদন্তী নির্মাতা কে বিশ্বনাথ

পরবর্তী
বিশ্বনাথ, তেলুগু ছবির কিংবদন্তী নির্মাতা, স্মৃতিচারণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন তেলুগু ছবির কিংবদন্তী নির্মাতা কে বিশ্বনাথ

শহীদ কামারুজ্জামানের সমাধিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT