চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য নিয়ে কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে চীন-যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ১২, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের দুই রাজনীতিবিদ একটি অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনের টানা আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও চীন আবারও বাণিজ্য যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করতে এক কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে। লন্ডনে অনুষ্ঠিত আলোচনার পর বুধবার এই ঘোষণা দেন দুই দেশের শীর্ষ বাণিজ্য আলোচকরা।

ইউপিআই জানিয়েছে, গত মাসে জেনেভায় দুই দেশের মধ্যে যে ঐক্যমত্য হয়েছিল, তার ভিত্তিতে তৈরি এই কাঠামো এখন কার্যকর হতে পারবে কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর চূড়ান্ত অনুমোদনের পর।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতি এখন একটি কাঠামোর জন্য করমর্দনে পৌঁছেছে। জেনেভায় যে ঐক্যমত্য হয়েছিল এবং ট্রাম্প-শির ফোনালাপ থেকে যে নির্দেশনা এসেছিল, তা বাস্তবায়নের দিকেই এগোচ্ছে দুই পক্ষ। তিনি আরও জানান, আমরা ফিরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলব এবং নিশ্চিত করব যাতে তিনি এটিকে অনুমোদন করেন। একইভাবে চীনা প্রতিনিধি দল রাষ্ট্রপতি শির অনুমোদন নিশ্চিত করবেন। অনুমোদন মিললেই কাঠামো বাস্তবায়ন শুরু হবে।

চীনের উপ-বাণিজ্যমন্ত্রী লি চেংগাংও এক বক্তব্যে বলেন, ৫ জুন দুই রাষ্ট্রপ্রধানের ফোনালাপ এবং জেনেভার বৈঠকে যে সমঝোতা হয়েছে, তা বাস্তবায়নের জন্য উভয় পক্ষই নীতিগতভাবে এক কাঠামোতে পৌঁছেছে।

চুক্তির বিস্তারিত শর্ত এখনও প্রকাশ করা হয়নি। তবে হাওয়ার্ড লুটনিক জানান, রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করতে উভয় পক্ষই একমত হয়েছে। এতে চীনের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিরল মৃত্তিকা খনিজ এবং চুম্বক রপ্তানির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

বুধবারের ঘোষণার পরপরই এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে ইতিবাচক সাড়া দেখা যায়। চীনের সিএসআই ৩০০ সূচক দশমিক ৭৭% বৃদ্ধি পায়। তবে যুক্তরাষ্ট্রে স্টক ফিউচার মূলত স্থির ছিল, কারণ বিনিয়োগকারীরা আলোচনার ফলাফলের অপেক্ষায় ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনবাণিজ্যযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

­জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT