আন্তর্জাতিক

‘যত দ্রুত সম্ভব’ ইউক্রেন ও রাশিয়াকে শান্তি আলোচনার আহ্বান চীনের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে একটি ট্যাংক ও দুই নেতার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ট্যাংক এবং দুই নেতার ছবি, যেখানে রাশিয়ার পতাকা দেখা যাচ্ছে, যুদ্ধের পরিস্থিতি বোঝানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বৃহস্পতিবার ১৬ মার্চ কিয়েভ ও মস্কোকে ‘যত দ্রুত সম্ভব’ পুনরায় শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়ে বলেছেন, বেইজিং আশঙ্কা করছে ‘সংঘাত বাড়তে পারে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’ খবর এএফপি’র।

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাকে বলেন, বেইজিং ‘আশা করে যে সকল পক্ষ শান্ত থাকবে ও সংযম পালন করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শান্তি আলোচনা আবার শুরু করে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসবে।’

তিনি আরও বলেন, চীন আশা করে যে, ইউক্রেন ও রাশিয়া সংলাপ এবং সমঝোতার আশা ধরে রাখবে।

বিষয়:রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…