আন্তর্জাতিক

৫ মহাদেশের আকাশে চীনের ‘গোয়েন্দা বেলুন’

আকাশে উড়ন্ত চীনের গোয়েন্দা বেলুন, মহাদেশের আকাশে নজরদারি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাদেশের আকাশে উড়ন্ত চীনের গোয়েন্দা বেলুন, যা নজরদারির জন্য ব্যবহৃত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রে গুলি করে ধ্বংস করা চীনের সেই বেলুন পাঁচ মহাদেশের আকাশে উড়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা।

শুক্রবার বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্র এই সপ্তাহে একটি সন্দেহভাজন চীনা নজরদারি বেলুন গুলি করে সমুদ্রে ফেলেছে। বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধারের পর একজন মার্কিন কর্মকর্তা জানান, আমরা এর যোগাযোগের সংকেত সংগ্রহ করতে সক্ষম হয়েছি।

প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার নিশ্চিত করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে, অনুরূপ বেলুন উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এবং ইউরোপের আকাশসীমায় ছিল।

মার্কিন গোয়েন্দা, সামরিক এবং পররাষ্ট্র নীতির কর্মকর্তারা বৃহস্পতিবার বেলুন সম্পর্কে কংগ্রেস সদস্যদের ব্রিফিং শুরু করেন।

পর্যবেক্ষণ বেলুনটি কয়েকটি অংশে বিভক্ত ছিল। উপরের ফোলা অংশটি (যে অংশটি বেলুনটিকে আকাশে ভাসিয়ে রাখবে) ছিল হিলিয়াম গ্যাসে ভরানো। নিচের দ্বিতীয় অংশটি সোলার প্যানেল যা বেলুনটির যন্ত্রগুলোকে বিদ্যুৎ সাপ্লাই দেবে। সর্বশেষ অংশটিতে ছিল ক্যামেরা, রাডার, সেন্সর এবং যোগাযোগের যন্ত্রপাতি।

বিষয়:চীনা বেলুনযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…