আন্তর্জাতিক

প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে চীন

চীনের সামরিক বাহিনী ট্যাংক ও সৈন্যের প্রদর্শনী, পটভূমিতে বিশাল জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সামরিক বাহিনী ট্যাংক ও সৈন্যের প্রদর্শনী, পটভূমিতে বিশাল জনসমাগম।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীন ২০২৩ সালে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে ৭.২ শতাংশ করছে। গত বছর এটি ছিল ৭.১ শতাংশ। দেশটির পার্লামেন্ট অধিবেশনের উদ্বোধনী দিনে রোববার অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, চলতি বছর চীন প্রতিরক্ষা খাতে ২২৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে।

অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এ ব্যয় সামান্য বেশি এবং বার্ষিক প্রবৃদ্ধির গতির সাথে তাল মিলিয়ে এ ব্যয় ধরা হয়েছে। এ বছর চীনের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ শতাংশ।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেট চীনের। বিশ্বের অনেক বিশ্লেষক বলছেন, সরকারিভাবে ঘোষিত পরিমাণের চেয়ে সামরিক খাতে চীনের বাস্তব ব্যয় আরও অনেক বেশি।

তবে চীনের প্রতিরক্ষা ব্যয় যুক্তরাষ্ট্রের তুলনায় এখনও অনেক কম। যুক্তরাষ্ট্র চলতি বছর সামরিক খাতে ৮শ’ বিলিয়ন ডলার ব্যয় করছে।

উল্লেখ্য, গত বছর তাইওয়ানকে ঘিরে দু’দেশের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র রূপ নিয়েছিল।

বিষয়:চীন জিডিপি প্রতিরক্ষা বাজেট যুক্তরাষ্ট্র সামরিক ব্যয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…