ফুটবল

চীনে সাবেক কোচসহ ৭৩ জনের আজীবন নিষেধাজ্ঞা

ফুটবলে হুলস্থুল

চীনে সাবেক কোচসহ ৭৩ জনের আজীবন নিষেধাজ্ঞা

ম্যাচ পাতানো ও দুর্নীতির দায়ে জাতীয় দলের সাবেক প্রধান কোচ লি তিয়েসহ ৭৩ জনকে আজীবন নিষিদ্ধ করেছে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন। সঙ্গে ১৩ পেশাদার ক্লাবকে জরিমানা ও পয়েন্ট কাটার শাস্তি দিয়েছে।

প্রেসিডেন্ট শি চিনপিংয়ের নেতৃত্বে চীনা ফুটবলে সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

অভিযানে ইতিমধ্যেই চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএফএ) একাধিক শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার ও দণ্ডিত হয়েছেন। সর্বশেষ ঘোষণায় আরও বড় পরিসরে শাস্তির কথা জানানো হল।

সিএফএ জানায়, একটি ‘পদ্ধতিগত পর্যালোচনা’র পর তদন্তে আসা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। জাতীয় দলের সাবেক কোচ ও একসময়ে ইংলিশ ক্লাব এভারটনের খেলোয়াড় লি তিয়ে ঘুষ নেয়ার দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান চেন শুয়ুয়ান, যিনি প্রায় এক কোটি ১০ লাখ মার্কিন ডলার ঘুষ নেয়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, তাকেও আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বিষয়:চীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…