আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

চীনের জাতীয় পতাকা উড়ছে আকাশে, কালো মেঘের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চীনের নৌবাহিনীর সাবমেরিন থেকে কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ দেশটির বার্ষিক সামরিক প্রশিক্ষণের নিয়মিত অংশ বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের সামরিক কার্যক্রমকে অতিরঞ্জিতভাবে ব্যাখ্যা না করার আহ্বানও জানিয়েছে বেইজিং।

গতকাল সোমবার (৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন। সাবমেরিন থেকে কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।

মাও নিং বলেন, পরীক্ষামূলক উৎক্ষেপণের আগে সংশ্লিষ্ট দেশগুলোকে যথাযথভাবে অবহিত করা হয়েছিল। তিনি জানান, ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক প্রচলিত নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের নিয়মিত সামরিক কার্যক্রমকে অতিরঞ্জিতভাবে ব্যাখ্যা না করার জন্য আমরা আশা প্রকাশ করছি।

বিষয়:ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নৌবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…