আন্তর্জাতিক

তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া শুরু

চীনের সামরিক মহড়ার অংশ হিসেবে যুদ্ধবিমান উড্ডয়ন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া চলাকালে একটি যুদ্ধবিমান উড্ডয়ন করছে, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে এসেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তাইওয়ানের চারপাশে ২ দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের ৩ দিন পরই স্বায়ত্ত্বশাসিত দ্বীপটির চারপাশে সামরিক মহড়া শুরু করল চীন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, আজ ২৩ মে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে তাইওয়ান প্রণালীর পাশাপাশি তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব এবং সেইসাথে কিনমেন, মাতসু, উকিউ এবং ডংগিন দ্বীপের চারপাশের এলাকায় মহড়া শুরু করে চীন।

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য কঠোর শাস্তি হিসেবে আকাশ ও জলপথে চীনের সামরিক মহড়া চলবে বলে দাবি করেছে চীন। বেইজিং তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে। চীন সরকারের কাছে তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই একজন বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী যিনি যুদ্ধ ডেকে আনবেন।

তবে গত সোমবার  শপথ গ্রহণের পর তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই তার প্রথম ভাষণে চীনকে তাইওয়ানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার এবং তাইওয়ান প্রণালী ও এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

বিষয়:চীন তাইওয়ান সামরিক মহড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…