চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের তিন দিন পর বস্তায় মিললো শিশুর লাশ, গ্রেপ্তার ১

দানিয়েল সুজিত বোস দানিয়েল সুজিত বোস
১০:৩১ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৫
- সেমি লিড, অপরাধ, খুলনা, জনপদ
A A
বস্তায় শিশুর লাশ উদ্ধার, তদন্তে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনার দিঘলিয়া উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর জিসান (৭) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ফয়সাল (২৬) নামের এক যুবককে খুলনার খালিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে দিঘলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, নিহত শিশু জিসানের বাবা মো. আলমগীর হোসেন দেয়াড়ায় অবস্থিত মণ্ডল জুট টেক্সটাইল মিলে মেকানিক্যাল পদে চাকরি করেন। গত ৯ অক্টোবর বিকেল থেকে জিসান নিখোঁজ ছিল। পরবর্তীতে তার কোন খোঁজ না পেয়ে আলমগীর হোসেন সেদিনই দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Banglabid

ডায়েরির তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এলাকার জি এম হান্নান শেখের ছেলে ফয়সালের (২৬) সঙ্গে সর্বশেষ জিসানকে দেখা গেছে। এরপর ফয়সালকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে শিশুটিকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন এ তথ্য নিশ্চত করে জানান, সিসি ফুটেজে ফয়সালের সঙ্গে জিসানকে বাড়ির গেটে ঘোরাফেরা করতে দেখা যায়। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ফয়সালের বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যার কারণ এখনও জানা যায়নি। ফয়সালকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহর ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিঘলিয়াশিশুর বস্তাবন্দী লাশহত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

রাতে এলপিএল ফাইনালে সোহানের গলের মুখোমুখি সাকিব-হৃদয়ের জাফনা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT