আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের পথে ৪০ লাখ শিশু

শিশু ও যুবকদের শরণার্থী পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

শরণার্থী শিশু ও যুবকদের জন্য আশ্রয় কেন্দ্রের দৃশ্য, যেখানে তারা খাবার ও আশ্রয় নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে দেখা দেয়া অর্থনৈতিক সংকট পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের ঠিকে ঠেলে দিয়েছে।

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) সোমবার এ কথা জানিয়েছে।

ইউনিসেফ বলছে, ইউক্রেন যুদ্ধের কারণে শিশুরা অর্থনৈতিক সংকটের তীব্র বোঝা বহন করছে।

জাতিসংঘের শিশু তহবিল আরো বলছে, এই যুদ্ধ এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার আরো ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের মধ্যে ফেলেছে যা ২০২১ সালের তুলনায় ১৯ শতাংশ বেশি।

ইউনিসেফ ২২ টি দেশ থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে এ খবর জানিয়েছে।

ইউক্রেনে ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর এ দুটি দেশের শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংস্থাটি বলছে, দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের সিংহভাগ খাদ্য ও জ্বালানির পেছনে ব্যয় করে। এক্ষেত্রে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা উপেক্ষিত থাকে।
এছাড়া শিশুরা সহিংসতা, শোষণ ও অত্যাচারের ঝুঁকিতেও বেশি থাকে।

বিষয়:ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইউনিসেফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…