চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিয়ালের কামড়ে শিশুর মৃত্যু

এস কে রাসেল এস কে রাসেল
১২:৫৯ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৫
কিশোরগঞ্জ, জনপদ
A A
শিশুর মুখের ছবি, শিশুটি সোজা মুখোমুখি তাকিয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বাড়ির উঠোন থেকে মো. আরাফ নামে ১৯ মাস বয়সী এক শিশুর শিয়ালের কামড়ে মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফ একই এলাকার মো. লিংকন মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় ইফতারের পর পরিবারের সদস্য অন্য কাজে ব্যস্ত হলে এক ফাঁকে ঘর থেকে উঠানে চলে আসে শিশু আরাফ। এসময় একটি শিয়াল আরাফের গলায় কামড়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যায়। ঘন্টাখানেক পর বাড়ির পাশে জঙ্গল থেকে আরাফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

আরাফের দাদা লালু মিয়া বলেন, ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল আরাফ। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছে না। বাড়ির আশপাশে সকল জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়। এ সময় একজন লোক খাইরুল ইসলামের জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায়। পরে তার চিৎকারে আমরা সকলেই গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকের মধ্যে পায়ের নকের দাগ। তাকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে ডাক্তার আরাফকে মৃত ঘোষণা করেন।

বৌলাই ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জশিয়ালের কামড়শিশু নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬

এখনই থামছে না উয়েফা, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT