চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে অর্ডার করা জন্মদিনের কেক খেয়ে শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

জন্মদিনে কেক কাটা এবং পরিবারে সাথে তা খেয়ে উদযাপন করা একটি স্বাভাবিক ঘটনা। সাধারণত এর অধিকাংশ কেকই অর্ডার হয় অনলাইনে। পাঞ্জাবের একটি পরিবার জন্মদিন উদযাপনের লক্ষ্যে অনলাইনে কেক অর্ডার করেছে। আর সেই কেক খেয়ে মৃত্যুকোলে ঢলে পড়ে শিশু। এছাড়াও কেক খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরিববারের সকল সদস্য।

রোববার ৩১ মার্চ এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, ১০ বছর বয়সী শিশুটির জন্মদিন উপলক্ষ্যে ২৪ মার্চ সন্ধ্যা ৭টার দিকে কেক কাটা হয়। আর রাত ১০টার পর থেকে পরিবারের সকল সদস্য অসুস্থ হয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, পাটিয়ালার একটি বেকারি থেকে অর্ডারকৃত জন্মদিনের ওই কেক’র মধ্যে বিষক্রিয়া থাকতে পারে সন্দেহ করছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, মানবী (১০) তার জন্মদিনের কেক কেটে পরিবারের সাথে জন্মদিন উদযাপন করছে। এর কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়।

মানবী’র দাদা হরবন লাল বলেন, সন্ধ্যা ৭টার দিকে কেক কাটা হয়, এরপর রাত ১০টা থেকে সবাই অসুস্থ হতে দেখা যা। মানবী এবং তার ছোট বোনসহ অন্যরা বমি করতে শুরু করে। মানবীর প্রচণ্ড তৃষ্ণার কথা জানান। পরে সে ঘুমাতে যায়।

পরদিন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যায়। তাকে অক্সিজেন দেওয়া হয়েছিল এবং একটি ইসিজি করা হয়েছিল। তখনও কিছুটা স্বাভাবিক ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

Reneta

পরিবারের অভিযোগ, ‘কেক কানহা’ থেকে অর্ডার করা চকলেট কেকটিতে কিছু বিষাক্ত পদার্থ ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনের কেক খেয়ে শিশুর মৃত্যুকেক খেয়ে শিশুর মৃত্যুশিশুর মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

জুলাই ৯, ২০২৬

পর্যায়ক্রমে হবে স্থানীয় সরকার নির্বাচন, বাজেটে আছে বরাদ্দ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT