কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

নদীতে ডুবে শিশুর মৃত্যু সংবাদে কিশোরগঞ্জের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় শিশুটির ছবি, যা সংবাদ প্রতিবেদনের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের ইটনায় পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের দাসপাড়া এলাকার সামনে ধনু নদীতে এ ঘটনা ঘটে। মৃত অদিতী রাণী দাস (৪) ইটনা সদর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা অবিকল দাসের মেয়ে।

দাসপাড়া গ্রামের বাসিন্দা বিকাশ দাস জানান, আজ দুপুরে অবিকল দাস বাড়ির সামনে ধনু নদীতে মেয়ে অদিতীকে নিয়ে গোসল করতে যান। গোসল শেষে অদিতীকে বাড়ির দিকে খানিকটা এগিয়ে দিয়ে নৌকা নিয়ে ধান আনতে যান তিনি। খানিকটা পরে শিশুটি আবারও নদীতে গিয়ে একা গোসল করতে থাকলে এক পর্যায়ে পানিতে ডুবে যায়।

এদিকে অদিতীকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। তখন এক প্রত্যক্ষদর্শী জানান, অদিতীকে নদীর পাড়ে যেতে দেখেছেন তিনি। পরে তার দেওয়া তথ্যমতে নদীতে গিয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে নিধু রঞ্জন দাস নামে একজন শিশুটির মরদেহ খুঁজে পান।

ইটনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) মো. আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি মাত্র জেনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:কিশোরগঞ্জ ডুবে মৃত্যু নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…