চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আগুন দিল জনতা

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
৯:২৫ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
বাসে অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

গাজীপুরের বাসন থানা এলাকার তেলিপাড়া এলাকায় একটি তাকওয়া বাসের ধাক্কায় সিএনজি উল্টে শিশু নিহতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটনাটি ঘটে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান একটি সিএনজিকে পেছন থেকে আসা বাসটি ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে যায়। এ সময় সেটিতে চাপা পড়ে একটি শিশু নিহত হয়। ঘটনাস্থলে আরও চারজন আহত হয়েছেন। তাদের সবাইকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Banglabid

ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। সেখান থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ফায়ার কর্মীরা বাসের আগুন নিভিয়ে ফেলে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনবাসসিএনজি
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই ছেলে প্রাণ হারানোর পর দিশেহারা বাবা সেকান্দার আলী

‘বাবা, ভাত খেতে আসো তাড়াতাড়ি… কেউ বলবে না’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ দিনের গ্যাস সংকটের পর স্বস্তি, বেড়েছে এলএনজি সরবরাহ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT