কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান চাপায় শিশুর মৃত্যু

খেলার মাঠে শিশু শিশুর মৃত্যু কিশোরগঞ্জের পিকআপ চাপায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে একটি শিশুর ছবি, যিনি খেলার মাঠে দাঁড়িয়ে আছেন, পিকআপ চাপায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ফাহাদ মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার ২৪ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাহাদ মিয়া পোড়াবাড়ীয়া এলাকার মাসুদ মিয়ার ছেলে।

জানা গেছে, পিকআপ ভ্যানটি পাকুন্দিয়ার দিক থেকে পুলেরঘাটের দিকে যাওয়ার সময় পোড়াবাড়ীয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফাহাদ মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী ঘাতক পিকআপ ভ্যান ও চালককে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিষয়:কিশোরগঞ্জ পাকুন্দিয়া পিকআপ ভ্যান মৃত্যু শিশু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…