চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারের বাণী আজ আর নিভৃতে কাঁদে না: প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৮:৫৪ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২২
- সেমি লিড, আদালত
A A
প্রধান বিচারপতি বিচারসভায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারের বাণী আজ আর নিভৃতে কাঁদে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণসভায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই মন্তব্য করেন।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, মাহবুবে আলমের মতো জ্ঞানীগুণী ব্যক্তির নিষ্ঠা আর কর্মপ্রয়াসে আমাদের বিচারাঙ্গণ উপকৃত হয়েছে, সমৃদ্ধ হয়েছে। বিচারের বাণী আজ আর নিভৃতে কাঁদে না। বিচারাঙ্গণে আজ সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। তাই জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করব শ্রদ্ধাভরে। সততা, নিষ্ঠা ও ন্যায়ের পক্ষে তিনি ছিলেন সর্বাগ্রে। বহু আলোচিত মামলায় ন্যায় সঙ্গত বিচার নিষ্পত্তিতে তার অসামান্য অবদান কখনো মুছা যাবে না ইতিহাসের পাতা থেকে। বিচার বিভাগের ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। তিনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল।

Banglabid

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে ইনজীবী আবদুল আলীম মিয়া জুয়েলের সঞ্চালনা স্মরণসভায় বিশেষ বক্তা ছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে স্মৃতিচারণা করে বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর- উল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সমিতির সম্পাদক আবদুন নুর দুলাল, প্রয়াত মাহবুবে আলমের সহধর্মিণী বিনতা মাহবুব, জ্যেষ্ঠ আইনজীবী কে এম সাইফুদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, ল’ রিপোর্টার্স ফোরামের (এল.আর.এফ) সভাপতি আশুতোষ সরকার প্রমুখ। এছাড়া আজকের স্মরণসভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা।

Reneta

উল্লেখ্য যে, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেলপ্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে মেটা

পরবর্তী

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

পরবর্তী

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

আইএমএফ ঋণের বিকল্প নেই, অর্থমন্ত্রী কাদেরের মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংকট মেটাতে আইএমএফ’র ঋণের বিকল্প নেই: কাদের

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT