প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিটি ধর্মের প্রতিটি মানুষকে নিয়ে বাংলাদেশ একটি পরিবার, পরিবারে মতভেদ থাকবে, ব্যবহারে পার্থক্য থাকবে- তবে একে কেউ ভাঙতে পারবে না। রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে এক সভায় তিনি বলেন, রাষ্ট্র দায়িত্ববান্ধব, তাই সব নাগরিককে সমান অধিকার দিতে বাধ্য।






