বাংলাদেশ

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানাচ্ছেন, একটি অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং হাব তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। দিনব্যাপী চীনা বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ-চীন ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজক।

অনুষ্ঠানে বাংলাদেশের তরুণ জনশক্তিকে কাজে লাগাতে চীনের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনে চীনের ১০০ প্রতিষ্ঠানের প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেন।

বিষয়:চীন চীনা বিনিয়োগকারী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…