রাষ্ট্রীয় সফরে ২৮ মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করছেন, পটভূমিতে মার্বেল দেয়াল ও সবুজ গাছ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী বুধবার (২৮ মে) ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সফরে নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন তিনি।
সোমবার (২৬ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়, সফরের সময় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সাতটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। জাপান সফর শেষে অধ্যাপক ইউনূসের আগামী ৩১ মে ঢাকায় ফেরার কথা রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






