চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক লাখ বাংলাদেশি কর্মী পাঠাতে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশি কর্মী পাঠাতে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি। ছবি: সংগৃহীত

বাংলাদেশি কর্মী পাঠাতে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি। ছবি: সংগৃহীত

আগামী পাঁচ বছরে অন্তত এক লাখ বাংলাদেশি কর্মীকে জাপানে পাঠাতে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার ১১ জানুয়ারি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে এবং জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, জাপানে ক্রমবর্ধমান কর্মসংস্থানের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে বিশেষ করে নার্স ও কেয়ারগিভার পাঠানোর উদ্যোগ জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকার হাজার হাজার নার্স ও পরিচর্যাকারীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি জাপানি ভাষা প্রশিক্ষণ কর্মসূচিও সম্প্রসারণ করেছে।

Banglabid

অধ্যাপক ইউনূস বলেন, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও বিস্তৃত করতে চায় সরকার। একই সঙ্গে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের সংখ্যা আরও বাড়াতে আকিয়ে আবে ও জাপানি প্রতিনিধিদলের সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে বিনিয়োগ, সামুদ্রিক গবেষণা, এবং জাপানে পরিচর্যাকারী ও নার্স নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। জাপানে দ্রুত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে এসব খাতে দক্ষ জনবলের চাহিদা বাড়ছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।

এ সময় জাপানের শীর্ষ বায়োফুয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউগ্লেনা-র প্রতিষ্ঠাতা মিৎসুরু ইজুমো সামাজিক ব্যবসাসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

Reneta

বৈঠকে অধ্যাপক ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন শেষ হলে তিনি তাঁর দায়িত্ব থেকে সরে গিয়ে আগের পেশাগত জীবনে ফিরে যাবেন বলেও জানান।

তিনি পুনরায় স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়া বা কোনো সরকারি কিংবা রাষ্ট্রীয় পদে থাকার কোনো ইচ্ছা তাঁর নেই। বরং তিনি মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, এবং তাঁর প্রস্তাবিত ‘থ্রি জিরো’ ধারণা—শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নিঃসরণ ও শূন্য সম্পদ কেন্দ্রীকরণ—বাস্তবায়নে কাজ করতে চান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুক্তি স্বাক্ষরজাপান বাংলাদেশপারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘তুফান’-এর পর রাফীর ছবিতে আবার মিশা

পরবর্তী

দর্শক কাঁদাচ্ছে যে নাটক, দুই দিনে ভিউ ৭০ লাখ!

পরবর্তী

দর্শক কাঁদাচ্ছে যে নাটক, দুই দিনে ভিউ ৭০ লাখ!

ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযু্ক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT