বাংলাদেশ

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টার বৈঠক, বাংলাদেশের পতাকা ও সংবিধানের প্রতীকী ব্যানার পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে সারাদেশে ভুমিকম্প অনুভূত হওয়ার ঘটনার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার ভ্যরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে প্রধান উপদেষ্টা জানান, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে সরকার।

তিনি আরও জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে সেগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে রেসপন্স করছেন।

এছাড়া কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।

পোস্টে এ ঘটনায় প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

বিষয়:প্রধান উপদেষ্টারভূমিকম্পে
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…